নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই হালকা বৃষ্টি চলছে জেলায় জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কম। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় হয়নি বলেই খবর। কবে হবে সে বিষয়েও এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধসের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই তিস্তা- তোর্সা-জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়তে শুরু করেছে।
[আরও পড়ুন: ‘স্ক্রুটিনির সময় দেখলেন না প্রার্থী সৌদিতে?’, মিনাখাঁ মামলায় কমিশনকে তোপ হাই কোর্টের]
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে রাস্তায় বেরতে বলা হয়েছে।
[আরও পড়ুন: ভরসন্ধেয় পুরুলিয়ার দাপুটে TMC নেতা খুনের নেপথ্যে রাজনীতি নাকি সিন্ডিকেট রাজ? ঘনাচ্ছে রহস্য]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে