সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হলেও শহরের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন আসেনি৷ রাতের দিকে খানিকটা স্বস্তি মিললেও দিনের বেলায় চাঁদিফাটা গরমে অতিষ্ঠ আম আদমি৷ ফের রাজ্য জুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অফিস৷ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় ও সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর৷
সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়, ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে পুরুলিয়া ও বাঁকুড়ার উপর দিয়ে ধেয়ে যাবে ঝড়। এছাড়া ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমের উপর দিয়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝড়। বেলা তিনটে থেকে ৬টার মধ্যেই ঝড় আছড়ে পড়বে এই সব জেলায়।
দিন চারেক আগে খানিকটা ঝোড়ো হাওয়া বয়েছে৷ ইলশেগুঁড়ি বৃষ্টিরও দেখা মিলেছে৷ গত শনিবারের ঝড়ে রাজ্যে দশজনের মৃত্যুও হয়েছিল৷ তবে তাতে গরম কমেনি৷ ঝড়-বৃষ্টির খবর যে স্বভাবতই স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না৷ এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
সর্বশেষ খবর
-
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের
-
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র
-
ইছামতীর তীরে বুলডোজার! আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু
-
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি! উদ্বিগ্ন কেন্দ্র, মেটার বিরুদ্ধে পদক্ষেপ?
-
ফোনে মজে চালক? দুর্ঘটনা রুখতে দুর্দান্ত ফিচার, অ্যাম্বুল্যান্সও ডেকে দেবে উবের!