বিক্রম রায়, কোচবিহার: অনুষ্ঠানে যাওয়ার পথে কোচবিহারে দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। মঙ্গলবার দুপুরে মাথাভাঙার লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। যাওয়ার কথা ছিল মাথাভাঙা কলেজে। সেখানকার এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে। মাঝপথেই ঘটল দুর্ঘটনা। পায়ে সামান্য চোট পেলেও, তা গুরুতর নয় বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই।
গ্রাম পঞ্চায়েত এলাকা পেরিয়ে মন্ত্রীর কনভয় মাথাভাঙা শহরে প্রবেশ করতেই একটি ট্রাক কনভয়ের মাঝে ঢুকে পড়ে। ট্রাকটির ঠিক পিছনেই ছিল মন্ত্রীর গাড়িটি। আচমকা এমন পরিস্থিতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেন। চালক এবং মন্ত্রী – দু’জনেই অল্পবিস্তর জখম হয়েছেন। মন্ত্রীর পা এবং শরীরের বেশ কয়েকটি জায়গায় চোট লেগেছে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করেন মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাই। তবে আঘাত তেমন বেশি না হওয়ায় দ্রুত তা সামলে নেন বনমন্ত্রী। তাঁর চালকের আঘাত সামান্য ছিল। দুর্ঘটনার ফলে মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
[কল্যাণী স্টেশনের কাছে রেললাইনে ফাটল, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা]
পরে অবশ্য অন্য একটি গাড়ি করে সময়মতোই মাথাভাঙা কলেজে পৌঁছে যান। সেখানের অনুষ্ঠানে অংশ নেন। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাক এবং তার চালককে আটক করা হয়ছে। শহরের রাস্তায় মন্ত্রীর কনভয়ের মাঝে কীভাবে ট্রাক ঢুকে পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠছে। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে সেটাই বোঝার চেষ্টা করছে পুলিশ। রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার চলছে লাগাতার। নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তাঘাটে গাড়ি চালানোর বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনা ঘটেই থাকে। তবে এবার স্বয়ং মন্ত্রীর গাড়ি এমন দুর্ঘটনার কবলে পড়ায়, পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
ছবি: দেবাশিস বিশ্বাস
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক