অর্ণব দাস, বারাসত: আর জি কর আবহে উত্তপ্ত রাজ্য। দিকে দিকে প্রতিবাদ আন্দোলন চলছে। সোশাল মিডিয়া জুড়েও চলছে প্রচার। তার পরেও একের পর এক যৌন নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। এবার ‘যৌন হেনস্তা’র শিকার সাত বছরের নাবালিকা।
শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকা। পুলিশের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে অভিযুক্ত ও তার আত্মীয়দের বাড়ি ভাঙচুর করে। এমনকী স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর করে তারা।
[আরও পড়ুন: আন্দোলনের মাঝেই রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা, শহরজুড়ে অস্থায়ী ক্যাম্প]
খবর পেয়ে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশকে দেখেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করে গ্রামবাসীরা। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় মানুষজন। এমনকী ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
এর পর পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়ে। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অবশেষে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
[আরও পড়ুন: রাজ্য ধর্ষণ বিরোধী আইন আনলে রাজভবনের ভূমিকা কী? আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল]
সর্বশেষ খবর
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে