Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

বল ভেবে বোমা কুড়িয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাত উড়ল শিশুকন্যার

গুরুতর আহত শিশুকন্যার দাদুও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:২৩

options
link
বল ভেবে বোমা কুড়িয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাত উড়ল শিশুকন্যার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুল তুলতে গিয়ে খেলনা ভেবে বোমা তুলে এনেছিল সাত বছরের মেয়েটি। বাড়িতে তা নিয়ে খেলতে গিয়েই বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল শিশুকন্যার বা-হাত। শুক্রবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাড়োয়ার হালদার পাড়ায়। বিস্ফোরণে জখম হয়েছেন শিশুকন্যার দাদুও। দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি।

জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির কাছেই ফুল তুলতে গিয়েছিল পৌলমী হালদার নামের ওই সাত বছরের শিশুকন্যা। গাছের নিচে একটি বলের মতো জিনিস দেখতে পায় সে। বল ভেবেই তা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে বসে অবসর সময়ে তা খেলতে খেলতেই খুলতে যায়। তখনই জোরাল বিস্ফোরণ হয়। ঘটনায় সময় ঘরে ছিলেন পৌলমীর দাদু হরেকৃষ্ণ হালদার। বিস্ফোরণের তীব্রতায় পৌলমীর বা-হাত উড়ে যায়। গুরুতর আহত হন হরেকৃষ্ণবাবুও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কাঠুয়া কাণ্ডের অভিনব প্রতিবাদ, অভিযুক্তদের বাড়িতে পাঠানো হচ্ছে জুতো]

বিস্ফোরণের শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে আসে পুলিশও। পৌলমী ও হরেকৃষ্ণবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌলমীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে আর জি কর হাসাপাতালে পাঠানো হয়। ঘটনার পরই পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের জন্য রাজনৈতিক দলগুলিই এভাবে যেখানে-সেখানে বোমা এনে মজুত করে রাখছে। সে বোমাতেই এদিন শিশুকন্যার এই হাল হল। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ঘটনার উপযুক্ত তদন্ত হবে বলে আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

[ভোট পিছোলে বর্ষায় গ্রামবাসীকে স্কুলে আশ্রয় কীভাবে, শিরে সংক্রান্তি প্রশাসনের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.