Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

হনুমানের মৃত্যুতে শোকমিছিল এলাকায়, চাঁদা তুলে শ্রাদ্ধ-শান্তির আয়োজন

বাঁকুড়ায় অভিনব অন্ত্যেষ্টি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৫:২২

options
link
হনুমানের মৃত্যুতে শোকমিছিল এলাকায়, চাঁদা তুলে শ্রাদ্ধ-শান্তির আয়োজন zoom

টিটুন মল্লিক, বাঁকুড়া: ফের এক হনুমানের অস্বাভাবিক মৃত্যু হল বাঁকুড়ার লালবাজারে। তাকে ঘিরে আবেগের স্রোত বাঁকুড়া শহরে। শোকস্তব্ধ স্থানীয়রা। লালবাজার কামারপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই পবনপুত্রের। রীতিমতো শোকমিছিল করে তাকে সমাধিস্থ করে এলাকার মানুষজন। সমাধির ওপর মন্দির গড়ার কথাও ভাবছেন স্থানীয়রা। কয়েকদিন পর হবে শ্রাদ্ধ-শান্তি। ওই দিন হবে কীর্তন। নিমন্ত্রিত হবেন গোটা মহল্লা।

[শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও এক রয়্যাল বেঙ্গল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে এলাকায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছিল ওই পূর্ণবয়স্ক হনুমানটি। কারও কোন ক্ষতি করত না। পাড়ার বাসিন্দাদের দেওয়া ফলমূল খেয়েই দিন কাটাত সে। ধীরে ধীরে পাড়ার আপনজন হয়ে উঠছিল হনুটি। শনিবার সকালে বিদ্যুতের তারের স্পর্শে উপর থেকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হনুমানটির। চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন ওই এলাকার বাসিন্দা গৃহবধূ মিতা কর্মকার। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘এত দ্রুত বিষয়টি ঘটে যায় যে বন দপ্তরকে খবর দেওয়ারে সময় টুকু পেলাম না।’ মৃত পবনপুত্রের মৃতদেহের সামনে এলাকার মানুষ ভিড় জমান। পরে বিদ্যুতের তারে নতুন গামছা ঝোলানো হয়। মৃতদেহর পাশে ধূপ জ্বালিয়ে, ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান এলাকার মানুষজন। পরে দুপুরের দিকে গর্ত খুড়ে তাকে সমাধিস্থ করেন এলাকার যুবকরা। তারাই সবাই মিলে সিদ্ধান্ত নেন হনুমান মন্দির গড়ার।

[গরুর গলায় থলে ঝুলিয়েই সীমান্তে চলে অস্ত্র পাচার]

স্থানীয়র জানান, সবাই চাঁদা তুলে তহবিল গড়ে শ্রাদ্ধ করা হবে। পাশাপাশি গড়া হবে মন্দির। উল্লেখ্য, কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাওড়া গ্রামে এক পবনপুত্রের মৃত্যু হয়। সেখানেও যথাযথ সম্মান দিয়ে শ্রাদ্ধ-শান্তি করে মন্দির গড়ার জন্য চাঁদা তোলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন গত কয়েক বছরে বাঁকুড়া শহর জুড়ে হনুমান মন্দির তৈরি হয়েছে বেশ কয়েকটি। বাঁকুড়া শহরের কলেজ রোড, চাঁদমারি ডাঙা রোড, লোকপুর, কেন্দুয়াডিহি, দোলতলা। সর্বত্রই একই ছবি। হনুমানকে শ্রদ্ধা দেখানোর হিড়িক।

ছবি: সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.