Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Covid

রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ১৪ লক্ষ ছুঁইছুঁই, একদিনে মৃত ৪১

একদিনে সংক্রমিত ১৯০০-এর বেশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২১, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২১, ১৯:১৮

options
link
রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা সাড়ে ১৪ লক্ষ ছুঁইছুঁই, একদিনে মৃত ৪১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন।  তবে অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২১৭ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে হুগলি। একদিনে সংক্রমিত সেখানকার ১৮৯ জন। তৃতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫৫ জন। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৫৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৯,২৮৬।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লজ্জা! বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সামাজিক বয়কটের মুখে বীরভূমের ১২ আদিবাসী পরিবার]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪১ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় (Kolkata) করোনার বলি ৮ জন। হুগলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৫১৬ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,৯৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৯, ৪২৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। 

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত’ দলীয় নেতাকে শোকজ ব্লক সভাপতির! কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.