সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেও আসছে না করোনা (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় ফের সামান্য বাড়ল রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৭১ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৪৬ জন।
[আরও পড়ুন: নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর শাস্তি! পশ্চিম মেদিনীপুরের বহু নেতা-নেত্রীকে বহিষ্কার তৃণমূলের]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ২৩ জন। চতুর্থ স্থানে পশ্চিম বর্ধমান। সেখানে একদিনে সংক্রমিত ২০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১১, ৫৬৯।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২১ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ০৬১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১, ৩২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৭৯, ৮৭৮। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।
[আরও পড়ুন: Coronavirus: যাত্রীদের জন্য সুখবর, বাড়ল লোকাল ট্রেন পরিষেবার সময়সীমার]
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকা দেনায় টানতে হয় জেলের ঘানি, তারকা খচিত অনুষ্ঠান থেকে ঘাড়ধাক্কা রাজপালকে?
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম