সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 2021) মিটতে না মিটতেই ফের বাড়ল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। একইভাবে বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৭৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। উল্লেখযোগ্যভাবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৮ জন। আগের দিন সংক্রমণ ছিল একশোরও কম।
[আরও পড়ুন:পরকীয়ায় লিপ্ত স্ত্রী! স্রেফ সন্দেহের বশে সন্তানদের সামনেই গৃহবধূকে ‘খুন’, গ্রেপ্তার স্বামী ]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৫৩ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৩০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮০, ৫৩০।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৯৭৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৪, ১৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: ঝিলের ধারে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু বালিগঞ্জের দ্বাদশ শ্রেণির ছাত্রের]
সর্বশেষ খবর
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক