Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
COVID-19

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭৫১, মৃত্যু ৯ জনের

সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ১৮:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ১৮:৫৭

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭৫১, মৃত্যু ৯ জনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। সংক্রমণ যাতে না বাড়ে সেই কারণে এখনও জারি রয়েছেন একাধিক বিধিনিষেধ। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় খানিকটা বাড়ল বাংলার দৈনিক সংক্রমণ। একদিনে করোনা থাবা বসাল ৭৫১ জন রাজ্যবাসীর শরীরে। যা আগেরদিনের তুলনায় কিছুটা বেশি। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১১৬ জন। অর্থাৎ ওই জেলায়ও বেড়েছে সংক্রমণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:প্রেমের ফাঁদে ফেলে ২ যুবককে অপহরণ, মুক্তিপণ আদায় করতে গিয়ে পুলিশের জালে প্রতারকরা ]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৫৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮১ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৩,৯২৮।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৩১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৪১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৭,১০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭৩,১৩,৮৮৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: Visva Bharati: হাই কোর্টে ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.