জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামের মধ্যে রমরমিয়ে চলছিল মধুচক্র! তার প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বদলা নিতে গ্রামে জড়ো হয় বহিরাগত যুবকেরা। গ্রামের মধ্যে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় তারা৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান তাঁরা৷
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জিয়ালা গ্রামে৷ বাসিন্দাদের অভিযোগ, জেয়ালা গ্রামের বাসিন্দা এক মহিলা বাড়িতে মধুচক্রের আসর বসাতেন৷ রোজ রাতে বাইরে থেকে আসা যুবকেরা ওই বাড়িতে ভিড় করত বলেই দাবি স্থানীয়রা৷ অভিযোগ, মদ্যপান করে গালিগালাজ করত৷ দিনকয়েক আগে গ্রামের যুবকেরা বহিরাগত দুই যুবককে ওই মহিলার বাড়িতে না যাওয়ার হুমকি দিয়েছিল৷
[আরও পড়ুন: সরকারি লজ থেকে উদ্ধার মহিলার দেহ, পলাতক স্বামী পরিচয়ে আসা যুবক]
স্থানীয়দের অনুমান, তারই বদলা নিতে বৃহস্পতিবার রাত ন’টা থেকে বারোটা পর্যন্ত গ্রামের রাস্তায় শূন্যে গুলি চালায়৷ দুষ্কৃতীরা হুমকি দিয়ে জানায়, এখন থেকে রাতে যেন রাস্তায় কাউকে না দেখি৷ এই ঘটনার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাসকে ফোন করে জানান তাঁরা। দুলাল দাস বনগাঁ থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
স্থানীয় যুবক কঙ্কন মণ্ডল বলেন, “রাতে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি৷ গুলি চালানোর পর আমরা আতঙ্কের মধ্যে রয়েছি৷ সন্ধের পর বাড়ির বাইরে বেরতেই ভয় লাগছে৷ পুলিশের কাছে আমাদের দাবি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷” এদিকে, শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ৷ মহিলাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তারা৷ পুলিশের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
[আরও পড়ুন: যাদবপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘একা’ শুভেন্দু, দেখা নেই সুকান্ত-দিলীপের]
সর্বশেষ খবর
-
নজরদারি ছিল না! তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট
-
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই
-
নদিয়ায় মাটি-গাছ চুরি অভিষেকের! ‘মাথায় দাদার হাত’, স্থানীয়দের হুমকি ঘনিষ্ঠদের! দায়ের মামলা
-
এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি… মার্কিন নাগরিকত্ব ত্যাগ, ভারতীয় হলেন ৯৪-এর বৃদ্ধা!
-
বাতিল হতে পারে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান, আপাতত ৫ মাস বন্ধ জি+৫ নির্মাণ, কড়া দাওয়াই শুভেন্দুর