সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর উপেক্ষা করছেন বিজেপি নেতা প্রেমিক! অবশেষে স্ত্রীর মর্যাদা পেতে নিজেদের ছবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন তরুণী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের খড়গ্রামের দেসালপুর। যদিও দেখা নেই প্রেমিকের।
জানা গিয়েছে, ওই বিজেপি নেতার নাম আদিত্য মল্লিক। ২০২১ খড়গ্রাম বিধানসভা আসনে বিজেপির প্রতীকে লড়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। তবে এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত তিনি। ধরনায় বসা তরুণীর দাবি, বছর দুয়েক আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা। বিয়ের স্বপ্ন দেখেন তরুণী। সেই সুযোগকেই কাজে লাগান ওই বিজেপি নেতা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন তিনি। এরপরই শুরু উপেক্ষা। প্রেমিকাকে এড়িয়ে যেতে শুরু করেন আদিত্য।
পরিস্থিতি বেগতিক বুঝে প্রেমিকের বাড়ির সামনে ধরনার সিদ্ধান্ত নেন যুবতী। মঙ্গলবার সকালে প্রেমিকের সঙ্গে একাধিক ছবি নিয়ে আদিত্যের বাড়ির সামনে বসে পড়েন তিনি। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা ভিড় জানান। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এদিন সকাল থেকে দেখা মেলেনি আদিত্যের। প্রতিক্রিয়া মেলেনি পরিবারের সদস্যদেরও। তবে যুবতীর দাবি, স্ত্রীর মর্যাদা না পাওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন তিনি।
সর্বশেষ খবর
-
আসানসোলে বিজেপির কর্মসূচিতে কয়লা মাফিয়া আনোয়ার! টেনে সভাস্থল থেকে বের করল কর্মীরা
-
কবে ছাত্রভোট? ‘ফ্যাসিস্ট’ মমতা সরকারকে বিঁধে শুভেন্দুর দরবারে ঋতব্রতরা
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির