জ্যোতির্ময় চক্রবর্তী, বনগাঁ: নিজের হাতে মণ্ডপ তৈরি শেষ করেছেন সবে৷ রবিবার সকালে পুজোর জোগাড়ের চূড়ান্ত ব্যস্ততা এক মুসলিম যুবকের৷ তিনি মহিবুল সিদ্দিকি। পেশায় বনগাঁ আদালতের ল-ক্লার্ক।
ঠাকুর মশাই আসবেন একটু বাদে পুজো করতে। চূড়ান্ত ব্যস্ত তিনি। রবিবার সকালে চূড়ান্ত ব্যস্ততার ফাঁকে মহিবুল বাবু জানান, “তিনি বিশ্বাস করেন সবার আগে মানুষ সত্য। তাই নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মকে শ্রদ্ধা ও ভক্তি করেন তিনি৷” সমিতি সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক ধরে বনগাঁ মহকুমা আদালতের লইয়ার্স ক্লাকর্স ফোরামের সরস্বতী পুজোর দায়িত্ব তিনিই সামলে আসছেন। তার সহযোগী অন্য হিন্দু ভাইয়েরা। প্রতি বছরের মতো দিন সাতেক আগে থেকে চাঁদা তুলে নিজের হাতে মণ্ডপ তৈরি, সাজানোর কাজ করেছেন এই যুবক৷ শুক্রবার থেকে থার্মোকল কেটে তাতে রং করে এবার তিনি বিশাল আকারের রাজহাঁস আকৃতির মণ্ডপ নির্মাণ করেছেন দর্শনার্থীদের জন্য। মহিবুল সিদ্দিকি আদালতের কাজের ফাঁকে একটু একটু করে কাজ করেছেন বলে জানান অন্য এক ল’ক্লার্ক স্বপন কুণ্ডু। ধর্মের ঊর্ধ্বে উঠে সংহতির কাজ করছে মহিবুল, তাই তাঁকে সহযোগিতা করছেন তারা বলে জানান স্বপনবাবু।
[পুরোহিতের আসনে ছাত্রী, প্রথাভাঙা বাণীবন্দনা শিলিগুড়ির স্কুলে]
মহিবুল আরও বলেন, “ধর্মের নামে বিভাজন, রাজনীতি, বন্ধ হোক৷ বনগাঁ লইয়ার্স ক্লাকর্স ফোরামের সম্পাদক গণেশ বিশ্বাস বলেন, ভিনধর্মের হয়েও মহিবুলের অন্য ধর্মের প্রতি এই শ্রদ্ধা ব্যতিক্রমী ঘটনা। মুসলিম যুবকের কর্মকাণ্ডে খুশি বনগাঁ মহকুমা আদালত চত্বরে পুজো দেখতে আসা সাধারণ মানুষও।
[শৈশবেই বিকশিত প্রতিভা, স্কুলের পুজোয় সরস্বতীর প্রতিমা গড়ে নজির খুদে পড়ুয়ার]
সর্বশেষ খবর
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর