Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Kalyani JNM Hospital

কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! বন্ধ হস্টেলের ঘরে উদ্ধার পচাগলা দেহ

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:১৯

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:১৯

options
link
কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! বন্ধ হস্টেলের ঘরে উদ্ধার পচাগলা দেহ zoom
প্রতীকী ছবি।
Advertisement

কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! বন্ধ ঘর থেকে উদ্ধার ছাত্রের পচাগলা দেহ। বৃহস্পতিবার হস্টেলের ঘর থেকে পচাগন্ধ পান পড়ুয়ারা। পুলিশে খবর দিয়ে দরজা ভাঙতেই উদ্ধার হয় ওই পড়ুয়ার পচা দেহ। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়শা। খুন নাকি, আত্মহত্যা ধোঁয়াশা রয়েছে।  ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মৃত ডাক্তারি পড়ুয়ার নাম পুলক হালদার। তিনি ডায়মন্ড হারবারের বাসিন্দা। জেএনএমের পঞ্চম বর্ষের অর্থাৎ চূড়ান্ত সেমিস্টারের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলকের ঘর থেকে পঁচা গন্ধ ছড়ায়। দুর্গন্ধ পান হস্টেলের মেডিক্যাল পড়ুয়ারা। খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। সেখান থেকে খবর যায় কল্যাণী থানায়। দরজা ভাঙতেই নজরে আসে, নিজের ঘরে পড়ে রয়েছেন পড়ুয়া। তাঁর শরীরে পচন ধরেছে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে।

Advertisement
Mysterious death of medical student at Kalyani JNM Hospital, Decomposed body found in hostel room
মৃত পড়ুয়া পুলক হালদার। নিজস্ব চিত্র

কী করে মৃত্যু, কত দিন ধরে দেহ ঘরে পড়েছিল তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। সূত্র মারফত জানা গিয়েছে, পুলক আর জি কর আন্দোলনের সময় ফ্রন্টের দাদাগিরির শিকার হয়েছিলেন! কলেজ কর্তৃপক্ষ তাঁকে ফেল করিয়ে দিয়েছিল বলেও অভিযোগ। সেই পড়ুয়ার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে।

হাসপাতালে অতিরিক্ত মেডিক্যাল সুপার সৌমজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্রটি দরজা খুলছিলেন না জানতে পারি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দরজা ভাঙতেই পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কী কারণে মৃত্যু ময়নাতদন্তের পর জানা যাবে।” 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.