সিতাইয়ে ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, কারণে কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন ওই যুবক। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাশের একটি দোকানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে সেই যে ঘরের দরজা দেয়, তারপর অনেক ডাকাডাকি করেও যুবকের সাড়া মেলেনি। বাধ্য হয়ে দরজা ভাঙতেই তারা দেখতে সিলিং ফ্যান থেকে যুবকের ঝুলন্ত দেহ। চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
মৃত যুবকের বাবার দাবি, তরুণীর পরিবারের একজন ছেলেকে হুমকিও দিয়েছিলেন। এমনকী কলেজে যেতেও বারণ করেছিলেন বলে অভিযোগ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই যুবক।
মৃত যুবকের বাবার অভিযোগ, কলেজেরই এক তরুণীর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল ছেলের। তরুণীর পরিবার তাদের সম্পর্ক মেনে নেননি। সেখান থেকে গণ্ডগোল হয়। তাঁর আরও দাবি, তরুণীর পরিবারের একজন ছেলেকে হুমকিও দিয়েছিলেন। এমনকী কলেজে যেতেও বারণ করেছিলেন বলে অভিযোগ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক চাপ সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবারকে।
সর্বশেষ খবর
-
মায়ানগরীর অবিরাম বৃষ্টিতেও ছুটি নেই, সাদা-কালো আবহে ছবি পোস্টে কী বার্তা ভিকির?
-
‘মনের ভিতর আগুন, মাথা ঠান্ডা রাখুন’, প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের ন্যায়ের পাঠ ওম বিড়লার
-
তারেক জমানাতেও মৌলবাদীদের দাপট! বাংলাদেশে উড়ল কালেমা খচিত পতাকা
-
অভিষেককে তৃণমূলের ‘সুবিধাভোগী’ বলে মুখ্যমন্ত্রীকে চিঠি, পালটা প্রশ্ন প্রাক্তন সিএবি প্রেসিডেন্টেরও
-
অদ্ভুত রেকর্ডের স্বপ্ন! ঘণ্টার পর ঘণ্টা অ্যাকোরিয়ামে ডুবে যুবক, তারপর…