Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Nadia

স্ত্রী-সন্তানকে ফেলে ফের বিয়ে! প্রথম বউয়ের সঙ্গে অশান্তি চরমে উঠতেই এ কী করলেন সিভিক ভলান্টিয়ার?

দীর্ঘদিন ধরেই প্রথম স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল যুবকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৫:০৪

options
link
স্ত্রী-সন্তানকে ফেলে ফের বিয়ে! প্রথম বউয়ের সঙ্গে অশান্তি চরমে উঠতেই এ কী করলেন সিভিক ভলান্টিয়ার? zoom
স্ত্রী-সন্তানকে ফেলে ফের বিয়ে, দাম্পত্য কহলে 'আত্মঘাতী' যুবক।
Advertisement

স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ফের বিয়ে করেছিলেন সিভিক ভলান্টিয়ার। তা নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে অশান্তি চরমে উঠেছিল। যার পরিণতি হল ভয়ংকর। সোমবার সকালে বাড়ির অদূরে বাগান থেকে উদ্ধার হল সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) শান্তিপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুজয় হালদার। শান্তিপুরের নতুনপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। স্ত্রী-সন্তান নিয়ে সংসার তাঁর। অভিযোগ, কিছুদিন আগেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন যুবক। তা বেশিদিন গোপন থাকেনি। স্বাভাবিকভাবেই স্ত্রীর সঙ্গে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, এরই মাঝে প্রেমিকাকে বিয়ে নেন সুজয়। যার জেরে অশান্তি ভয়ংকর আকার নেয়।

Advertisement

এসবের মাঝেই সোমবার সকালে বাড়ির অদূরে বাগানে উদ্ধার হয় সুজয়ের ঝুলন্ত দেহ। বিষয়টি নজর পড়তেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন যুবক। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.