Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

বেপরোয়া গতি কাড়ল প্রাণ, লরি-বোলেরোর মুখোমুখি সংঘর্ষে এসআই-সহ মৃত ৩

ঘাতক লরি নিয়ে পলাতক চালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৫:২৮

options
link
বেপরোয়া গতি কাড়ল প্রাণ, লরি-বোলেরোর মুখোমুখি সংঘর্ষে এসআই-সহ মৃত ৩ zoom
ছবি: প্রতীকী

পলাশ পাত্র, তেহট্ট: ফের বেপরোয়া গতি কাড়ল প্রাণ। তীব্র গতিতে থাকা লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক এসআই-সহ মৃত্যু হল তিনজনের। সোমবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার গাছা এলাকায়।

[সোশ্যাল মিডিয়ায় জনদরদী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক]

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুর থানার রিজার্ভে থাকা এসআই মহম্মদ মাসুদ (৪৬), কনস্টেবল তরুণ দাস ও বোলেরো গাড়ির চালক প্রভাস মাহাতো। কিছু সরকারি কাজেই উত্তর দিনাজপুর থেকে গাড়িটি কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল। পথেই ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পলাতক লরির চালক। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা চতুর্থ ব্যক্তি। নাম সত্যব্রত বসাক। তিনি পেশায় কনস্টেবল। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে থাকা হোটেলের কর্মীরাই তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠান বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রেষারেষির জেরে নয়ানজুলিতে উলটে গেল বাস, মৃত্যু মহিলা ও শিশুর]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোররাতের দিকেই সম্ভবত উত্তরবঙ্গ থেকে গাড়িটি রওনা দিয়েছিল। একেবারে ভোরে সেটি গাছা এলাকায় পৌঁছে যায়। রাস্তা ফাঁকা দেখে গাড়ির গতি সামান্য বাড়িয়েছিলেন চালক। উলটো দিক থেকে আসা লরির গতিও ছিল তীব্র। বারবার হর্ন বাজিয়েও সাড়া পাননি বোলেরোর চালক। শেষ মুহূর্তে গতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল না। তাতেই মুখোমুখি সংঘর্ষ। সাতসকালে তীব্র শব্দে লাগোয়া এলাকার বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এস পি রুপেশ কুমার। দুর্ঘটনাগ্রস্ত বোলেরোর মধ্যে থেকে চারজনকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁদের স্থানীয় বেথুয়াডহরি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সত্যব্রত বসাককে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই কনস্টেবল। সঙ্গে থাকা আইডি কার্ড দেখেই মৃতদের পরিচয় জানা গিয়েছে। উত্তর দিনাজপুর পুলিশের রিজার্ভে থাকা ওই এসআই-সহ দুই কনস্টেবলকে নিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন বোলেরোর চালক প্রভাস মাহাতো। এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অফিসিয়াল কাজেই তাঁরা কলকাতায় যাচ্ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত পুলিশকর্তার বাড়িতেও পৌঁছেছে দুঃসংবাদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.