Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসককে অপসারণের দাবিতে উত্তপ্ত চা-বাগান

ঘটনার জেরে কাজকর্ম শিকেয় ওঠে বাগানে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৮, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৮, ১৮:১৬

options
link
সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসককে অপসারণের দাবিতে উত্তপ্ত চা-বাগান zoom

অরূপ বসাক, মালবাজার: সাপের কামড়ে মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল নাগরাকাটার লুকসানা চা বাগানে। ওই মহিলাকে একের পর এক হাসপাতালে ভর্তি নিতে টালবাহানা করে কর্তৃপক্ষ। অপসারণের দাবিতে নাগরাকাটার লুকসানা বাগান হাসপাতালের চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। ঘণ্টাখানেক বিক্ষোভের পর চিকিৎসককে বদলির আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল থেকে চা বাগানে বন্ধ উৎপাদন।

[সরকারি স্কুলের হস্টেলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ ২৮ জন ছাত্রী]

বুধবার বিকেলে রান্নাঘরে উনুন পরিষ্কার করছিলেন কড়িলাইনের বাসিন্দা পুষ্পা পরজা মাহালি। সেই সময় একটি বিষাক্ত সাপ তাঁকে কামড়ে দেয়। পরিজনেরা অসুস্থ অবস্থায় প্রথমে মহিলাকে বাগানের হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, চিকিৎসা না করে  ঘণ্টা দুই হাসপাতালে ফেলে রাখা হয় পুষ্পাকে। কোনও চিকিৎসা না করে সুলকাপাড়া হাসপাতালে রেফার করে দেওয়া হয় আক্রান্ত মহিলাকে। কিন্তু সেখানেও চিকিৎসা হয়নি তাঁর। চিকিৎসকের পরামর্শে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুষ্পা পরজা মাহালিকে। মাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান মহিলা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্কুল পরিদর্শনে গিয়ে মিড-ডে মিল চেটেপুটে খেলেন জেলাশাসক]

একের পর এক হাসপাতাল ভরতি নিতে অস্বীকার করায় পুষ্পার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পরিজনেরা। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই চা বাগানে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। বাগান হাসপাতালের চিকিৎসক প্রণব ভৌমিককে অপসারণের দাবি তোলেন তাঁরা। চা শ্রমিকদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় বাগানের কাজ। সকাল হয়ে বন্ধ হয়ে যায় উৎপাদনও। বিক্ষোভের খবর পেয়ে ঘণ্টাখানেক পর বাগান ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছান। তিনমাসের মধ্যে চিকিৎসককে সরিয়ে দেওয়ার লিখিত আশ্বাস দেন তিনি। ম্যানেজারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিন দিনভরই বাগানে বন্ধ ছিল কাজকর্ম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.