সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই নিত্য অশান্তি। মদ্যপ স্বামীর মারধর, গালিগালাজ। ভেবেছিলেন সন্তানের জন্মের পরই হয়তো সব ঠিক হয়ে যাবে। সন্তানও হয়। চার বছর বয়সি সে। তাও অশান্তি, অত্যাচার কমেনি। অভিমানে চরম সিদ্ধান্ত নিলেন নৈহাটির বধূ। নিজের সন্তান খুন করে আত্মঘাতী হলেন তিনি। যদিও তাঁর স্বামী দুজনকে খুন করেছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
নিহত বিশ্বমিত্রা অধিকারী, নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লির বাসিন্দা। স্বামী শুভঙ্কর এবং বছর চারেকের সন্তানকে নিয়ে সংসার তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকে বিশ্বমিত্রার উপর অকথ্য অত্যাচার করত শুভঙ্কর। দম্পতির মধ্যে অশান্তি যে লেগেই থাকত তা জানিয়েছেন তাঁদের প্রতিবেশীরাও। রবিবার স্বামী-স্ত্রীর অশান্তি চরমে পৌঁছয়। মনে করা হচ্ছে, শিশুপুত্রকে গলায় ফাঁস দিয়ে খুন করেন বিশ্বমিত্রা। পরে আত্মঘাতী হন তিনি। গলায় দড়ি দেন গৃহবধূ।
[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানায় পুলিশ। মা এবং শিশুর দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সময় বাড়িতে ছিলেন না শুভঙ্কর। নৈহাটি হাসপাতালে দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়। স্বামীর অত্যাচারে চরম সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বমিত্রার স্বামীকেও আটক করা হয়েছে। তিনি স্ত্রী ও সন্তানকে খুন করেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ‘তুমি যা জিনিস গুরু’, পুনম কাণ্ডে মারাত্মক টিপ্পনি শিলাজিতের! কী বললেন গায়ক?]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ