জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: উপনির্বাচনে লিড না পেলে উন্নয়ন হবে না! হুমকি তৃণমূল বিধায়কের। স্বাভাবিকভাবেই শাসক দলের বিধায়কের এহেন মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।
১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। সেই উপলক্ষে শনিবার হেলেঞ্চার নেতাজি শতবার্ষিকী অডিটোরিয়ামে কর্মিসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং অশোকনগরের বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ আরও অনেকে। সেই কর্মিসভায় তোপ দাগেন নারায়ণ গোস্বামী। তাঁর কথায়,”যে বুথে লস হবে সে বুথে আর উন্নয়ন হবে না।” অর্থাৎ যেসব বুথে তৃণমূল প্রার্থী পরাজিত হবেন সেখানে উন্নয়ন হবে না বলেই দাবি বিধায়কের।
[আরও পড়ুন: মানুষ পাঠানোর আগে চাঁদ থেকে আনা হবে পাথর, নয়া অভিযান ঘোষণা ইসরোর]
বিতর্কের মুখে পড়ে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। বলেন, “শনিবার দলের বুথস্তরের কর্মীদের নিয়ে সভা ছিল। কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। যাতে তাঁরা কাজে গাফিলতি না করেন তাই নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের চাপে রাখতে এই কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সকলের জন্যই উন্নয়ন করেন।” এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের প্রতিক্রিয়া, “বাগদার সবকটি বুথেই তৃণমূল হারবে।”
[আরও পড়ুন: ভুয়ো ভিসায় দক্ষিণ কোরিয়া! মুম্বই পুলিশের জালে চক্রের পাণ্ডা নৌসেনা কর্তা]
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?