ক্ষীরোদ ভট্টাচার্য: অপারেশন টেবিলে ডাক্তারের মৃত্যুতে কড়া শাস্তির মুখে হাসপাতাল। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। এই হাসপাতালকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।
২০১৪ সালের মার্চ মাসে ডা: অরুণিমা সেনের ল্যাপরোস্কোপিক অস্ত্রোপচার শুরু হয়। মৃতার পরিবারের অভিযোগ, কিন্তু অস্ত্রোপচার শুরুর ১৫ মিনিটের মধ্যে রোগীনির অবস্থা সংকটজনক হয়। হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ডা: অরুনিমা সেনের। রোগীনির মৃত্যুর পরই সংশ্লিষ্ট হাসপাতাল ও সাত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।
[আরও পড়ুন: বৃন্দাবন মন্দিরের করিডর বানানোর প্রতিবাদে সরব পুরোহিতরা, রক্ত দিয়ে চিঠি মোদি-যোগীকে]
জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতেও ওই হাসপাতালের বিরুদ্ধে কর্তব্যে চরম গাফিলতির অভিযোগ দায়ের করা হয়। জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত রায়ে ওই হাসপাতালের বিরুদ্ধে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। শুধু তাই নয়, মামলাবাবদ আরও ২ লক্ষ টাকা অভিযোগকারীর পরিবারকে দিতে হবে।
এছাড়াও ক্রেতা সুরক্ষা আদালতের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের পরিকাঠামো ও লাইসেন্স প্রক্রিয়া ঠিক রয়েছে কী না তাও দেখতে বলা হয়েছে। সবমিলিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ক্রেতা সুরক্ষা আদালত।
[আরও পড়ুন: জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বিজেপিতে অলিখিতভাবে চালু ‘প্রিমিয়াম সুপার সভাপতি’ পদ]
সর্বশেষ খবর
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?
-
গ্রেপ্তার হতেই ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার, উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
-
পচা ডিমের ভয়, নাকি পদের মোহ! কোন অঙ্কে পদ্মবনে তৃণ-সাংসদরা, নেপথ্যে কোন সমীকরণ?
-
বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা