গোবিন্দ রায়, বসিরহাট: খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী ব্যক্তি। ধৃতের নাম ইসমাইল গাজি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা ও ইসমাইল গাজির। সেই সূত্রে দুজনের পরিচয়ও ছিল। অভিযোগ, বৃহস্পতিবার বাড়ির পাশেই একা ছিল ওই চতুর্থ শ্রেণির পড়ুয়া। খাবার দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে ডেকেছিল ইসমাইল। ওই কিশোরীকে নিয়ে রাস্তার পাশেই একটি জঙ্গলে নিয়ে গিয়েছিল ওই প্রতিবেশী। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ছাত্রীর আর্ত চিৎকারে ওই জঙ্গলে ছুটে যান তার বাবা-মা ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে মিনাখাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় শুরু হয় খানাতল্লাশি। রাতেই গ্রেপ্তার করা করা হয় অভিযুক্ত ইসমাইল গাজিকে। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে। আজ, শুক্রবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে খবর। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করে আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন