Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

সোনারপুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, ধৃত ১

অভিযুক্ত শিশুর প্রতিবেশী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:১১

options
link
সোনারপুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, ধৃত ১ zoom

দেবব্রত মণ্ডল, সোনারপুর: ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা। সাড়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে নেপাল ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বুধবারই বারুইপুর আদালতে তোলা হবে।

ধৃত নেপাল ওই শিশুর প্রতিবেশী বলে জানা গিয়েছে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় নেপাল। সেখানে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। শিশুটি প্রতিবাদ করে। চিৎকার করারও চেষ্টা করে। কিন্তু নেপাল তার মুখ ও গলা চেপে ধরে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকিও দেয়। সেদিন বাড়ি ফিরে গোপনাঙ্গে ব্যথা অনুভব করে শিশু। মাকে সে কথা জানায়। কী করে ব্যথা হল জিজ্ঞাসা করতেই মাকে যৌন হেনস্তার কথা জানায় শিশু। মঙ্গলবার রাতে সোনারপুর থানায় খবর দেওয়া হয়। নেপাল ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মেট্রোয় যুগল হেনস্তা, দোষীদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে বিক্ষোভ দমদম স্টেশনে]

প্রসঙ্গত, ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনা দেশের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাঠুয়া, উন্নাওয়ের স্মৃতি এখনও টাটকা। কিছুদিন আগে কসবায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ, পড়ানোর অজুহাতে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে ওই শিক্ষক। জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। খবর ছড়িয়ে পড়তে শিক্ষকের উপর চড়াও হয় স্থানীয় জনতা। তাকে বেধড়ক মারধর করা হয়। সেই অবস্থা থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

[ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.