অরিজিৎ গুপ্ত, হাওড়া: রাত থেকেই চলছে বৃষ্টি। সকালে স্থানীয় ও পথচলতি বাসিন্দারা এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। খোঁজাখুঁজি শুরু হলে পাওয়া গেল এক সদ্যোজাতকে। পুরসভার ডাস্টবিন থেকে পাওয়া গেল ওই শিশুকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি এলাকায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিবেদিতা সেতুর নিচে বালির পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিন রয়েছে। আজ, বুধবার সাতসকালে স্থানীয় বাসিন্দারা একটি শিশুর কান্নার আওয়াজ শুনেছিলেন। সকলেই অবাক হয়েছিলেন। কিছু সময় পরে এক টোটোচালক ওই ডাস্টবিনের কাছে পৌঁছতেই হতবাক হন। দেখা যায়, ওই ডাস্টবিনের মধ্যে এক শিশুকন্যাকে ফেলে রাখা হয়েছে। দ্রুত তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রাই উদ্যোগী হয়ে স্থানীয় একটি বেসসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলতে। খবর দেওয়া হয় বালি থানায়।

পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। কিন্তু কে এমন অমানবিক কাজ করল? বৃষ্টির দিনে ডাস্টবিনের মধ্যে শিশুকে ফেলে যাওয়া সম্ভব? শিশুকন্যা হওয়ার কারণেই কি তাঁকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে বা যারা এই কাজ করেছে, তাদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল