উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ চলছে। পাহাড়ি নদীগুলিতে জল বাড়ছে প্রতিদিন। বন্যার আশঙ্কাও রয়েছে উত্তরের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। পরিস্থিতি যাতে আয়ত্তে থাকে, সেজন্য জেলা প্রশাসন, পুলিশ, সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি থেকে পাকাপাকিভাবে রেহাইয়ের জন্য বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী বছর যাতে উত্তরবঙ্গকে বন্যার কবলে পড়তে না হয়, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তিস্তা, তোর্ষা, বালাসন-সহ অন্যান্য নদীতে ক্রমশ জল বাড়ছে। সিকিম ও ভুটানে ভারী বৃষ্টি চলার জন্য সেখান থেকেও জল নামছে। দার্জিলিং ও সিকিমের একাধিক রাস্তা ও ১০ নম্বর জতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামছে। সাধারণ মানুষ ও পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য কড়া পদক্ষেপ করেছে প্রশাসন।
আরও পড়ুন:
মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পাহাড় ও তরাই-ডুয়ার্সের নদীগুলির পলি সংস্কার করা হবে। দীর্ঘ সময় ধরে নদীগুলিতে উপর থেকে পাথর, বালি নেমে আসে। অতি বৃষ্টিতে সেই বালি, কাদা জলে নদীর নাব্যতা হারাচ্ছে। ওইসব নদীগুলির পলি তোলা হবে। দীর্ঘ সময় ধরে নদীগুলির পলি তোলা হয়নি। এবার সেই পলি তোলা হলে নদীর জলধারণ ক্ষমতা অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, আগামী বছরে বন্যার কবলে উত্তরবঙ্গকে পড়তেও হবে না বলে মত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। শুধু তাই নয়, বহু এলাকায় নদীগুলিতে বাঁধ ভেঙে গিয়েছে। সেইসব বাঁধও আগামী দিনে সংস্কার করা হবে। এছাড়াও একাধিক নদী সংস্কারের প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!