ব্রতীন দাস, শিলিগুড়ি: ট্রেনে জায়গা না পেয়ে রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ব্যাপক ভাঙচুর চালাল গ্রুপ-ডি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। প্ল্যাটফর্মের মধ্যেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। ঘটনার জেরে দিল্লিগামী অউধ-আসাম এক্সপ্রেস সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত দু’ঘণ্টা অবরুদ্ধ করে রাখল বিক্ষোভকারীরা। পরীক্ষার্থীরা ট্রেনের জানলা, দরজা, প্ল্যাটফর্মের লাইট যথেচ্ছভাবে ভাঙচুর করে।



এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নামে রেল পুলিশ। দু’পক্ষের মধ্যে চলে খণ্ডযুদ্ধ। অভিযোগ, পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে আরপিএফ। বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হয় বলে সূত্রের খবর। রেলের পক্ষ থেকে পরে নিউ জলপাইগুড়ি থেকে বারাউনি পর্যন্ত একটি স্পেশ্যাল ট্রেন ঘোষণা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
[ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ]
রেল সূত্রে খবর, অবরোধ করতে রেললাইনের উপর শুয়ে পড়ে, ব্যাগ ফেলে দেয় পরীক্ষার্থীরা।

ঘটনার জেরে এদিন সকালে ধুন্ধুমার কাণ্ড হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। জানা গিয়েছে, শনিবার রাতেও পরীক্ষার্থীরা ব্রহ্মপুত্র মেল আটকে দেওয়ার চেষ্টা করে। তখন থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। তখন রেল পুলিশের দৌলতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এদিন সকালে ফের উত্তপ্ত হয় স্টেশন চত্বর।

পরীক্ষার্থীদের তাণ্ডবের জেরে উত্তরবঙ্গে ব্যাহত রেল চলাচল। বেলা পর্যন্ত বহু ট্রেন দাঁড়িয়ে থাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বেশ কিছু ট্রেনেও ভাঙচুর চালানোয় ক্ষতিগ্রস্ত হয় কোচগুলি। এমন পরিস্থিতি তৈরি হতে পারে এমন কোনও আভাসই ছিল না, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সরাসরি তারা দায়ী করেছে রাজ্য সরকারকে।
[দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO]
ছবি- প্রতিবেদক
সর্বশেষ খবর
-
নেশাই কাড়ল প্রাণ! বাইকে চড়ে বেড়াতে গিয়ে নেপালে পথের বলি বাংলার যুবক
-
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের
-
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র
-
ইছামতীর তীরে বুলডোজার! আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু
-
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি! উদ্বিগ্ন কেন্দ্র, মেটার বিরুদ্ধে পদক্ষেপ?