Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

পোশাকবিধি আরোপের খবর ভুয়ো, মন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কের অবসান হাওড়ার ক্লাবে

কাটল বাজে শিবপুরের ক্লাবের অচলাবস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:১২

options
link
পোশাকবিধি আরোপের খবর ভুয়ো, মন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কের অবসান হাওড়ার ক্লাবে zoom

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার ক্লাবে টেবিল টেনিস প্রশিক্ষণকেন্দ্রকে ঘিরে ওঠা পোশাক বিতর্কে একের পর এক তত্ত্ব সামনে আসছে। টেবিল টেনিস প্রশিক্ষণের ক্ষেত্রে ক্লাবের তরফে কোন পোশাকবিধি আরোপ করা হয়নি। শুক্রবার জানিয়ে দিলেন বাজে শিবপুরের ওই ক্লাবের সম্পাদক দেবাশিস নন্দ। পাশাপাশি ভুল খবর ছড়ানোর জন্য মিডিয়ার একাংশের সমালোচনাও করেন তিনি। এ বিষয়ে সবপক্ষের কথা শোনেন মন্ত্রী অরূপ রায়।  সমস্যা মিটিয়ে ফের প্রশিক্ষণ শুরুর নির্দেশ দেন তিনি। প্রয়োজনে অন্য প্রশিক্ষক নেওয়ার কথাও বলেন।

[মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসহায়, সর্বস্ব খুইয়ে সাহায্যের কাতর আরজি বৃদ্ধার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমনিতেই চারদিকে মেট্রো কাণ্ডের আবহ। এর মধ্যেই বুধবার হাওড়ার বাজে শিবপুরের ওই ক্লাবের খবরটি প্রকাশ্যে আসে। ৮ থেকে ১৫ বছরের শিশুদের টেবিল টেনিস খেলার ওই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বুধবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলাকালীন ক্লাবের ভেতরে ঢুকে পড়েন বেশ কিছু মহিলা সদস্য। তাঁরা বলেন, ক্লাবের মধ্যে মেয়েদের অশ্লীল ভাবে হাফপ্যান্ট ও টি-শার্ট পরে প্রশিক্ষণ নেওয়া চলবে না। গোলমালের জেরে প্রশিক্ষণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার ক্লাবে গেলে দেখা যায় ফাকা ক্লাবঘরে রাখা রয়েছে টেবিল টেনিসের বোর্ডগুলি। ক্লাবের এক সদস্যা শাশ্বতী দত্ত জানান, শালোয়ার কামিজ পরে সাঁতার কাটা শেখা যায় না। যে খেলার যা পোশাক তাই পরেই খেলতে হয়। তাঁদের ক্লাবে আবার টেবিল টেনিস প্রশিক্ষণ চালু করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান প্রশিক্ষকরা যদি না চান সেক্ষেত্রে অন্য প্রশিক্ষক দিয়েও চালু প্রশিক্ষণ চালু করবে ক্লাব।

[ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়, বাংলা-সহ একাধিক রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন]

সম্পাদক দেবাশিস নন্দ লিখিত নোটিস দিয়ে জানান, ক্লাবের পক্ষ থেকে কোনও পোশাকবিধি আরোপ করা হয়নি। তিনি বলেন, কিছু অভ্যন্তরীণ সমস্যা ক্লাবের মধ্যে রয়েছে। সেই সমস্যাগুলি থেকে নজর সরানোর জন্যই এভাবে পোশাকবিধির বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর জন্য মিডিয়ার একাংশকেও দায়ী করেন তিনি। শোনা গিয়েছে, প্রশিক্ষক ইন্দ্রনাথ পালের সঙ্গেও ক্লাব কর্তৃপক্ষের কিছু মনোমালিন্য রয়েছে। তবে শেষপর্যন্ত মন্ত্রীর হস্তক্ষেপে ক্লাবের অচলাবস্থা কেটে গিয়েছে।

[অভিভাবকের সঙ্গে শিক্ষিকার হাতাহাতি, পঠনপাঠন শিকেয় রামপুরহাটের স্কুলে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.