Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

দুই ক্যানসার আক্রান্তর পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নাগরিক সমাজের

মানুষ মানুষের জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:৩২

options
link
দুই ক্যানসার আক্রান্তর পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নাগরিক সমাজের zoom

সম্যক খান, মেদিনীপুর: ওরা কেউ পেশায় শিক্ষক, তো কেউ ব্যবসায়ী, কেউ আবার ভিন্ন পেশায় যুক্ত। কারও পরিচয় গৃহবধূ। হরেক পরিচিতি থাকলেও তাদের উদ্দেশ্য এক। ক্যানসার আক্রান্তদের পাশে থাকা। পীড়িতদের সাহায্য করতে তারা কেউ সারা নভেম্বর মাস সেলুন বা পার্লারের পথ মাড়াননি। উল্টে সেই বাঁচানো অর্থ তারা তুলে দিয়েছেন দুই ক্যানসার পীড়িতকে।

[জানেন, বাড়ির বয়স্কদের কীভাবে ভাল রাখবেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিনব এই উদ্যোগ নিয়ে দুরারোগ্য ক্যানসার পীড়িতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ‘নো সেভ নভেম্বর’ নামক সংস্থা। মেদিনীপুর শহরের পঞ্চুর চকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুই ক্যানসার আক্রান্ত রোগীর হাতে তারা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। যৎসামান্য হলেও তাদের এই উদ্যোগ নজর কেড়েছে শহরবাসীর। সংস্থাটি গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন সরকারি কর্মী অমরেশ কর। বর্তমানে স্কুল শিক্ষা দপ্তরের মেদিনীপুর সদর গ্রামীণ প্রাথমিক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তিনি। এর আগে তিনি ছিলেন পুরুলিয়ায়। তাঁর কথায়, ইন্টারনেট সার্চ করতে করতে একদিন অভিনব এই আন্তর্জাতিক সংস্থার নাম ও কার্যকলাপ দেখতে পাই। যা আমার মনকে নাড়া দেয়। একদিন আড্ডায় বন্ধুবান্ধবদের সঙ্গে এনিয়ে আলোচনা করি। উৎসাহ সহকারে এগিয়ে আসেন অনেকেই।

WMID NO SHAVING.jpg 2

[থানায় চটুল গানে কোমর দুলিয়ে নাচ পুলিশের, দেখুন ভিডিও]

সলতে পাকানোর সময় অমরেশবাবু পুরুলিয়ায় কর্মরত ছিলেন। গত বছর সেখানেই তিনি এধরনের উদ্যোগ নিয়ে ক্যানসার পীড়িতকে সাহায্য করেছিলেন। সম্প্রতি তিনি বদলি হয়ে এসেছেন নিজের জন্মভিটে মেদিনীপুরে। যৌবনকালে শহরের পঞ্চুরচক, গান্ধী মোড়, এলআইসি মোড়ের ঠেকে আড্ডা দিয়েই বেড়ে ওঠা তাঁর। এবার মেদিনীপুরেও ক্যানসার পীড়িতদের সাহায্যে এগিয়ে এসেছেন অমরেশবাবুরা। ‘নো সেভ নভেম্বর’ সংস্থার বর্তমান সদস্যসংখ্যা ৬০। পুরুষ সদস্যরা কেউই এই নভেম্বর মাসে চুল—দাড়ি কাটান না। মহিলা সদস্যরা পা মাড়ান না বিউটি পার্লারে। অমরেশবাবুর কথায়, বড়বড় চুল, দাড়ি  দেখে অনেকেই নানান প্রশ্ন করেন। তখন তাদের চুল দাড়ি না কাটনোর পিছনে আসল উদ্দেশ্য বলি। তখন অনেকেই শুনে অবাক হয়ে যান। তারাও অনেকে পরবর্তীকালে সংস্থার সদস্য হয়েছেন। এবার তাদের প্রায় ২৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে। সেটা তারা শহরের আমতলাঘাটের বাসিন্দা লিভার ক্যানসারে আক্রান্ত নমিতা প্রামানিক এবং ব্লাড ক্যানসারে আক্রান্ত গোলাপিচকের শিশু অরিজিৎ মাহাতোর হাতে তুলে দিতে চান।

ছবি : নিতাই রক্ষিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.