সোমনাথ পাল, বনগাঁ: জামাইষষ্ঠীতে আর পাঁচজনের মত শ্বশুরবাড়িতে এসেছিলেন। বাবাজীবনের আপ্যায়ণে কোনও খামতি ছিল না। কিন্তু মামাশ্বশুরের বাড়িতে গিয়েই ঘটল যতো কাণ্ড। আর তাতেই রীতিমতো শোরগোল বনগাঁয়। শাশুড়ির কান ছিঁড়ে নিলেন জামাই। এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আপাতত গা ঢাকা দিয়েছেন তিনি।
[ভিন গোত্রে প্রেমের শাস্তি, প্রেমিককে মারধর করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে]
জামাইষষ্ঠীর নিমন্ত্রণে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন দমদম দুর্গানগরের বাসিন্দা সঞ্জু মালাকার। পাথুরিয়া গ্রামে স্ত্রীর বাপের বাড়িতে দিব্যি আদর যত্নও পান তিনি। ওইদিন বেশ খোশমেজাজেই ছিলেন সঞ্জু। বুধবার গ্রামেই মামাশ্বশুরের বাড়ি যান নতুন জামাই। আচমকাই মামাতো বোনের সঙ্গে বচসা শুরু হয় সঞ্জুর স্ত্রীর। তা হাতাহাতিতেও গড়ায়। হাতাহাতি থামাতে আসরে নামেন মামিশাশুড়ি শান্তিলতা বিশ্বাস। স্ত্রীর পক্ষে ময়দানে নামেন সঞ্জু। এরপরই শুরু হয় লড়াই। শুধু দুই বোনই নয়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রত্যেকে। রণে ভঙ্গ দিতে রাজি নন কেউই। শাশুড়ি-জামাইয়ের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। আচমকাই শাশুড়ির কানে কামড় বসান জামাই। রক্তাক্ত অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ওই মহিলাকে। আপাতত সুস্থই রয়েছেন তিনি।
[রেহাই নেই গরুরও, ধর্ষণ করে অবলা প্রাণীকে হত্যা যুবকের]
শুধু শাশুড়ির কান কামড়েই থেমে থাকেনি গুণধর জামাই। অভিযোগ, ফোনে রীতিমতো শাশুড়িকে হুমকিও দিচ্ছেন তিনি। জামাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছেন আক্রান্ত শাশুড়ি। বাগদা থানায় ইতিমধ্যেই জমা পড়েছে অভিযোগ। কিন্তু গ্রেপ্তারি এড়াতে এলাকাছাড়া অভিযুক্ত।
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!