Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ সীমান্তে গরু পাচারে বাধা, বিএসএফ জওয়ানকে কোপাল দুষ্কৃতীরা

ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ২১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ২১:০২

options
link
বাংলাদেশ সীমান্তে গরু পাচারে বাধা, বিএসএফ জওয়ানকে কোপাল দুষ্কৃতীরা zoom
Advertisement

সোমনাথ পাল, বনগাঁ:  ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত এক বিএসএফ জওয়ান। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার সীমান্ত লাগোয়া এলাকা ঝাউডাঙায়। আহত জওয়ান ভরতি বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা অধরা।

[সেনা ছাউনি লাগোয়া জঙ্গলে জওয়ানের পচাগলা দেহ, চাঞ্চল্য শিলিগুড়ির শালুগাড়ায়]

Advertisement

আহত বিএসএফ জওয়ানের নাম কে মারিয়াপ্পম। গাইঘাটা থানার ঝাউডাঙা বর্ডার আউটপোস্টে কর্মরত তিনি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সীমান্তের কাঁটাতার বরাবর টহল দিচ্ছিলেন মারিয়াপ্পম। তাঁর নজরে পড়ে, কাঁটাতার কেটে বাংলাদেশের দিকে গরুকে পাচারে চেষ্টা করছেন কয়েকজন। পাচারকারীদের বাধা দেন ওই বিএসএফ জওয়ান। কয়েক রাউন্ড গুলিও চালান। কিন্তু, পালিয়ে যাওয়া তো দুর অস্ত, উলটে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান মারিয়াপ্পমের উপরই চড়াও হয় পাচারকারীরা। ধারালো অস্ত্রের কোপে খুনের চেষ্টা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে একসময়ে জ্ঞান হারান মারিয়াপ্পম। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় হামলাকারীরা। গুরুতর আহত ওই জওয়ান ভরতি বনগাঁ মহকুমা হাসপাতালে।

এদিকে গরু পাচারকারীদের হাতে খোদ বিএসএফ জওয়ান আক্রান্ত হওয়া আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে প্রশাসনের উদ্যোগের অভাব নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের দৌরাত্ব্য কমেনি। বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। এরআগে বনগাঁয় পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন নিরীহ গ্রামবাসীরা। আর এবার রেহাই পেলেন না বিএসএফ জওয়ান। গ্রামবাসীদের প্রশ্ন, তাঁদের নিরাপত্তা দেবে?

[ফের সন্দেহজনক পোস্টারে ঢাকল গোটা চুঁচুড়া পুরসভা, রহস্যভেদে নাকাল কর্তারা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.