সঞ্জিত ঘোষ, নদিয়া: নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ ‘খুন’। রবিবার সকালে চাপড়ার লক্ষ্মী ইটভাটা এলাকা থেকে উদ্ধার দেহ। গুলিবিদ্ধ হয়ে খুন বলেই অনুমান পুলিশের। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ। কে বা কারা তাকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের স্ত্রীর দাবি, শনিবার রাতে এলাকারই বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় তাকে। রাতে আর বাড়ি ফেরেনি হাতকাটা মাসুদ। রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় কৃষকরা হাতকাটা মাসুদের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পৌঁছয় মৃতের পরিবারের কাছেও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে খুন হল মাসুদ, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ‘ডিসেম্বরেও গরমের জন্য তৃণমূল দায়ী’, শুভেন্দুর আজব দাবিতে কুণালের খোঁচা ‘বদ্ধ পাগল’]
উল্লেখ্য, নদিয়া, মুর্শিদাবাদের ‘ত্রাস’ ছিল হাতকাটা মাসুদ। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। মাসুদ-গ্যাংয়ের বিরুদ্ধে নদিয়া এবং মুর্শিদাবাদে একাধিক ‘সুপারি কিলিং’-এর অভিযোগও রয়েছে বলে দাবি পুলিশ। সম্প্রতি রানাঘাটের বিখ্যাত স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনায় নাম জড়ায় মাসুদের। গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তারও হয় সে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ।
[আরও পড়ুন: বিতর্কের আবহেই সমাবর্তন যাদবপুরে, উপাচার্যের উপস্থিতিতেও সার্টিফিকেট দিলেন প্রো ভিসি]
সর্বশেষ খবর
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির