স্টাফ রিপোর্টার: কখনও যাত্রী প্রত্যাখ্যান। আবার কখনও মিটার বন্ধ রেখে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ। ট্যাক্সিচালকদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। বহুবার ট্যাক্সির ‘বেয়াদপি’ বন্ধে সরকার একাধিক পদক্ষেপ করলেও শোধরাননি চালকরা। বরং নো রিফিউজাল লেখা ট্যাক্সিরও যাত্রী প্রত্যাখ্যান বেড়েছে। এমনকী ট্যাক্সির ভাড়া বৃদ্ধির পরও পরিস্থিতি বদলায়নি। তাই ‘বেয়াদপি’ বন্ধে এবার আরও কঠোর হচ্ছে পরিবহণ দপ্তর। যাত্রী প্রত্যাখ্যান থেকে মিটারে কারচুপি- ট্যাক্সি সংক্রান্ত যে কোনও রকমের অভিযোগ জানাতে এবার পিভিডি-র হোয়াটসঅ্যাপ এবং টোল ফ্রি নম্বর খুলে দেওয়া হচ্ছে।
[অ্যালকেমিস্টের আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাই কোর্টের]
হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৯০২০১৭১৯১ এবং টোল ফ্রি নম্বর হল ১৮০০৩৪৫৫১৯২। টোল ফ্রি নম্বরটি যাত্রীদের জন্য খোলা থাকবে সকাল ১১টা থেকে। আর হোয়াটস অ্যাপ নম্বরটি ২৪ ঘণ্টার জন্য। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, কোনও ট্যাক্সিচালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রথমে টেম্পোরারি লাইসেন্স বাতিল করা হবে। কিন্তু একই ধরনের অভিযোগ বার বার হলে সেক্ষেত্রে চালকের লাইসেন্স পুরোপুরি বাজেয়াপ্ত করা হতে পারে। বৃহস্পতিবার পিভিডি-র আধিকারিকদের সঙ্গে কয়েকটি ট্যাক্সি সংগঠনের নেতৃত্বের একটি বৈঠক হয়। বৈঠক শেষে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, “সরকার আমাদের দাবি মেনে ভাড়া বাড়িয়েছে। আমাদেরও উচিত পরিষেবা ভাল করা। তাই যাত্রী প্রত্যাখ্যান, অতিরিক্ত ভাড়া চাওয়া বন্ধ হওয়া উচিত। কেউ তা করতে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর অল্প সময়ের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
[ইভটিজারদের ধরাশায়ী করবে বিশেষ যন্ত্র, অসামান্য আবিষ্কার বাংলার যুবকের]
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!