নিজস্ব সংবাদদাতা: শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়৷ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হয়ে খুব কম সময়েই গোটা সুন্দরবন ভ্রমণ করা যায়৷ এমনকী কলকাতা থেকে সড়কপথে সরাসরি ঢুকে পড়া যায় সুন্দরবনের অন্দরমহলে৷ সুন্দরবনের পর্যটনকে মানচিত্রকে ঢেলে সাজাতে এমনই পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার৷ সুন্দরবনের পর্যটন মানচিত্রে এবার তাই যুক্ত হতে চলেছে হিঙ্গলগঞ্জ৷ ইতিমধ্যেই হাসনাবাদের কাঁটাখাল নদীর উপর সেতু তৈরির কাজ শুরু হয়েছে৷ এই এলাকায় দুলদুলি ও নেবুখালির মাঝে ইছামতির উপর একটি সেতু তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই সেতু তৈরি হয়ে গেলেই কলকাতা থেকে সড়কপথেই কলকাতা-হাসনাবাদ হয়ে হেমনগর এলাকায় পৌঁছনো যাবে৷
এই এলাকার নবনির্বাচিত বিধায়ক দেবেশ মণ্ডল জানিয়েছেন, এই এলাকায় পর্যটনের সবরকম রসদ থাকা সত্ত্বেও কোনও উন্নয়ন হয়নি৷ হিঙ্গলগঞ্জ সুন্দরবনের পর্যটন মানচিত্রে যুক্ত হলে এই এলাকার চেহারা বদলে যাবে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার