Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

পর্যটকদের জন্য এবার দীঘায় থাকছে মহিলা নুলিয়াও

বছর শেষে বাড়ছে সমুদ্রতটে যাওয়ার হিড়িক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:১৭

options
link
পর্যটকদের জন্য এবার দীঘায় থাকছে মহিলা নুলিয়াও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ হতে চলল। শীতের পরশ শরীরে লেগেছে। এমন বাঙালি এই সময় খুঁজে পাওয়া দুষ্কর যিনি বেড়াতে যেতে চান না। নিদেন পক্ষে একটি দীঘা ট্যুর তো সেরে আসা যায়। এমন ভাবনা অনেকেরই থাকে। তা ফলপ্রসূ হতেও বেশি সময় লাগে না। ফলে বছরশেষে দীঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুরে ভিড়ের পরিমাণ একটু নয় অনেকটাই বেশি থাকে। বাড়তি ভিড় সামলাতে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।  শুধু পুরুষ নয়, এবার দীঘায় নিয়োগ করা হচ্ছে মহিলা নুলিয়াদেরও।

[পথ নিরাপত্তা নিয়ে প্রচারে বিরামহীন, দুর্ঘটনাতেই প্রাণ গেল দুই কলেজ ছাত্রর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমুদ্র তীরের উচ্ছ্বাস অনেক সময়ই নিরানন্দে পরিণত হয় আকস্মিক দুর্ঘটনায়। স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। অনেকে আবার মদ্যপ অবস্থাতেও সমুদ্রে নেমে পড়েন। এঁদের বাঁচাতে নুলিয়ারাই ঝাঁপিয়ে পড়েন। কিন্তু পর্যটকদের সংখ্যার তুলনায় নুলিয়াদের সংখ্যা খুবই কম। ফলে প্রয়োজনে অনেক জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। এ কারণেই নুলিয়াদের সংখ্যা বাড়াতে চলছে প্রশাসন। নুলিয়া নিয়োগের এই প্রক্রিয়ার দায়িত্ব রয়েছেন তমলুকের মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ। জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার দুই দিন ধরে নিয়োগ প্রক্রিয়া চলছে। যাতে ৯৫ জন যুবক রয়েছেন। আর রয়েছেন কিছু মহিলা। এঁদের মধ্যে ৬০ জনকে নিয়োগ করা হবে। যার মধ্যে ১২ জন মহিলাও থাকবেন। যাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। আর পরে দীঘা, মন্দারমণি, শংকরপুর, তাজপুরে নিয়োগ করা হবে।

[চাকরিতে যোগ শহিদ অমিতাভর স্ত্রীর, জানেই না পরিবার]

পাহাড়ে অশান্তির খবরে দীঘায় পর্যটকের সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। এত ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে নুলিয়াদের। বছর শেষে ফের বঙ্গোপসাগরের তীরে উৎসাহী জনতার ভিড় বাড়বে। তখন এই নতুন প্রশিক্ষণরত নুলিয়াদেরও কাজে লাগানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[সেজে উঠছে সেন্ট্রাল পার্ক কমপ্লেক্স, বইমেলার থিম কান্ট্রি এবারও ফ্রান্স]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.