অরূপ বসাক, মালবাজার: হাসপাতালের নার্সের অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহ উদ্ধার হল হাসপাতাল লাগোয়া কর্মী আবাসন থেকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কর্মী আবাসনে। মৃতের নাম নিষ্কৃতি মিস্ত্রী(৪৩)। মা ও বোনের মেয়েকে নিয়ে ওই আবাসনে থাকতেন নিষ্কৃতিদেবী। শনিবার সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান, গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে নিষ্কৃতির দেহ। কখন এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিছুই জানেন না ঘরের আর দুই সদস্য। সঙ্গে সঙ্গেই হাসপাতালের অন্যান্য কর্মী ও আবাসনের বাসিন্দাদের খবর দেওয়া হয়। খবর যায় মালবাজার থানাতেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই নার্স। তবে এর নেপথ্যের কী কারণ থাকতে পারে তা এখনও স্পষ্ট নয়।
[দিদির টানেই জীর্ণ স্কুলের ভোলবদল ভাইয়ের, নাচে-গানে ধন্যবাদ পড়ুয়াদের]
এই প্রসঙ্গে মৃতের দাদা সমীর মিস্ত্রী জানান, তাঁদের বাড়ি মাল ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায়। পেশাগত কারণে বোন সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কর্মী আবাসনে থাকত। সঙ্গেই মা ও ছোটবোনের মেয়েও থাকতে শুরু করে একেবারে প্রথমদিন থেকেই। বিয়ে করেননি নিষ্কৃতি, তাই ছোটবোনের মেয়েকে দত্তক নিয়ে নিজেই প্রতিপালন করছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কোথা থেকে কী ঘটে গেল তাঁর জানা নেই।
[বিরোধীদের মশা আখ্যা অনুব্রতর, বুথের বাইরে মশারি টাঙানোর পরামর্শ]
জানা গিয়েছে, বছর আড়াই আগে হাসপাতালেরই এক স্বাস্থ্যকর্মীকে বিয়ে করেন নিষ্কৃতিদেবী। তবে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন বনিবনা হচ্ছিল না। তবে সেকারণে মৃত্যুর ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে বিয়ের সত্যতা মানেনি মৃতের পরিবার। পরিবারের তরফে দাবি, নিষ্কৃতিদেবী অবিবাহিত ছিলেন। মাল থানার ওসি অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ঘটনার তদন্তে চলছে। তদন্তের পরেই জানা যাবে, মৃত্যুর প্রকৃত কারণ।
সর্বশেষ খবর
-
মরক্কোর হারে চোখে জল নোরার, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?
-
‘ভারত যেদিন খেলবে, রাত জাগব’, বিশ্বকাপে এবার ‘ছোট’ দলকে চ্যাম্পিয়ন দেখতে চান তথাগত
-
জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ‘ডিমথেরাপি’, কাদা-গোবর মাখাল জনতা!
-
আসানসোলে ‘সরাসরি দিদিভাই’, পুরমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই জি টি রোডে বুলডোজার অ্যাকশন!
-
ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর