রাজা দাস, বালুরঘাট: অপটু হাতে ইঞ্জেকশনের চ্যানেল তৈরি করতে গিয়ে বিপত্তি৷ বারবার সুচ ফোটানোয় বৃদ্ধ রোগীর শরীরের একাধিক ক্ষত৷ শেষপর্যন্ত যখন ওই রোগী চ্যানেল করতে দিতে অস্বীকার করলেন, তখন জুটল নার্সের দুর্ব্যবহার৷ অভিযুক্ত দুই নার্স আবার প্রশিক্ষণপ্রাপ্ত নন, প্রশিক্ষণ নিচ্ছেন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে৷ অভিযুক্তদের বিরুদ্ধে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের লোকেরা৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷
[ পাওনা টাকা চাইতেই বন্ধুর কানে কামড় যুবকের!]
বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে এলাকার বাসিন্দা অজিত কুমার সাহা৷ প্রায় আশি বছর বয়স তাঁর৷ শ্বাসকষ্ট নিয়ে শনিবার তিনি ভরতি হন বালুরঘাট জেলা হাসপাতালে৷ পরিবারের লোকেদের দাবি, হাসপাতালে ভরতি হওয়ার পর অজিতবাবুর হাতে ইঞ্জেকশন দেওয়ার একটি চ্যানেল তৈরি করা হয়েছিল৷ কিন্তু, সেই চ্যানেলে সমস্যা দেখা দেয়৷ ফের ওই বৃদ্ধের হাতে চ্যানেল তৈরি করতে বলেন চিকিৎসকরা৷ সোমবার রাতে অজিতবাবুর হাতে ইঞ্জেকশন দেওয়ার নতুন চ্যানেল তৈরি করে আসেন হাসপাতালের দুই প্রশিক্ষণরত নার্স৷ সাধারণভাবে রোগীর হাতের শিরার উপর চ্যানেল তৈরি করা হয়৷ কিন্তু ওই দুই নার্স হাতের শিরাই খুঁজে পাচ্ছিলেন না বলে অভিযোগ৷ হাতের একাধিক জায়গায় সুচ ফুটিয়ে চ্যানেল তৈরির চেষ্টা করছিলেন তাঁরা৷ আর যখন যেখানে সুচ ফোটানো হচ্ছিল, সেখানে গভীর ক্ষত তৈরি হয়ে যাচ্ছিল৷ এক সময়ে বিরক্ত হয়ে হাসপাতালের কোনও অভিজ্ঞ নার্সকে পাঠানোর অনুরোধ করেন অজিত সাহা৷ কিন্তু, তাতে কান না দিয়ে যখন অভিযুক্ত দুই নার্স ফের চ্যানেল তৈরি করতে যান, তখন প্রতিবাদ করেন তিনি৷ এরপর ওই বৃদ্ধের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷ মঙ্গলবার সকালে পরিবারের লোকেদের কাছে ঘটনাটি জানান অজিত সাহা৷ বালুরঘাট জেলা হাসপাতালে সুপারের কাছে অভিযুক্ত দুই নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধের ছেলে৷
[ ইসলামপুর কাণ্ডে ধৃতদের শর্তসাপেক্ষ জামিন আদালতের]
সর্বশেষ খবর
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
বিদায় চেয়েছিলেন রোহিতের! দু’জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, ‘ও জানে আমি কীরকম…’
-
হাই কোর্টের ছাদে নমাজ পড়া হলে দুর্গাপুজো নয় কেন! মামলা উড়িয়ে প্রধান বিচারপতি বললেন, ‘এটা কোনও বিষয়ই নয়’
-
হেজবোল্লার ত্রাস ‘পেজার’ হাতে রাষ্ট্রসংঘে আস্ফালন নেতানিয়াহুর, ফাঁকা হলে ইরানকে তুলোধোনা