সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের দুই বাসিন্দার। বিহারের সাসারামে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর এক আত্মীয়। ঘটনায় আহত তৃণমূল নেতা-সহ ৮ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাসরা গাড়ি ভাড়া করে মহাকুম্ভে স্নানে যান। সেখান থেকে ফেরার পথে বুধবার ভোরে বিহারের সাসারামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ভোররাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে তাঁদের গাড়ির। ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতার স্ত্রী জিতু দাস ও আত্মীয় লক্ষ্মী চক্রবর্তীর। ঊজ্জ্বল ও রঞ্জন দাস-সহ বাকিরা আহত হয়েছেন। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, আহতদের সাসারামের স্থানীয় হাসপাতাল থেকে পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দেগঙ্গা পঞ্চায়েতের এক সদস্য এক সংবাদমাধ্যমকে বলেন, “কয়েকদিন আগে পঞ্চায়েত সদস্য ঊজ্জ্বল দাস আমাকে জানায় স্ত্রীকে নিয়ে কুম্ভস্নানে যাবেন। সেই মতো গাড়ি ভাড়া করে ওরা ১০জন কুম্ভস্নানে যায়। আজ সকালে দুর্ঘটনার মর্মান্তিক খবর পাই। দুজন মারা গিয়েছেন। ঊজ্জ্বল ও রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।” ঘটনায় শোকের ছায়া দেগঙ্গায়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে