নিজস্ব সংবাদদাতা: বেনাচাপড়া কঙ্কাল-কাণ্ডে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গী ফেরার থাকা সুদর্শন কোলাকে গ্রেফতার করল পুলিশ৷ যদিও শর্তাধীন জামিনে বর্তমানে মুক্তি পেয়েছেন তিনি৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের জুন মাসে বেনাচাপড়ার আনন্দপুরের দাসেরবাঁধে বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার হয়৷ এই ঘটনায় সিপিএম নেতা সুশান্ত ঘোষের সঙ্গে অন্যতম অভিযুক্ত ছিলেন সুদর্শনবাবু৷ কলকাতায় এ প্রসঙ্গে সিআইডি জানিয়েছে, ঘটনায় মোট ৫৮জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷ সুশান্তবাবু-সহ মোট ১৯জনকে গ্রেফতার করা হয়েছিল৷ বাকিদের পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিআইডি৷
গড়বেতা পুলিশ জানায়, সুদর্শনবাবু গড়বেতার গোলকদে রাইমা গ্রামের বাসিন্দা৷ ঘটনার তদন্তে নামে সিআইডি৷ সে সময় তিনি থানা বা আদালতে হাজিরা না দেওয়ায় ২০১৫ সালের ফেব্রূয়ারি মাসে সিআইডি তাঁর বিরুদ্ধে একটি ফেরারি মামলা দায়ের করে৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়৷ মঙ্গলবার পুলিশ খবর পায়, গত ৩ জুন সুদর্শনবাবুর মা কৌশলাদেবী প্রয়াত হন৷ মায়ের কাজ করতে গ্রামে এসেছেন সুদর্শনবাবু৷ রাতেই গোলকদে রাইমা গ্রামে হানা দেয় পুলিশ ও গ্রেফতার করে সুদর্শনবাবুকে৷ বুধবার তাঁকে গড়বেতা আদালতের এসিজেএম-এর এজলাসে তোলা হয়৷ সেখানে বিচারক তাঁকে প্রতি পনেরো দিন অন্তর আদালতে হাজিরা দেওয়ার শর্তাধীন জামিনে মুক্তি দেন৷
সর্বশেষ খবর
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা
-
কাবুল-সিরিয়া ছাড়িয়ে ‘গ্লোবাল জেহাদে’র ভরকেন্দ্র সাহেল, গদ্দাফির মৃত্যুর মাশুল গুনছে মধ্য আফ্রিকা