সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। নজরে পড়তেই বারাসতের মাংস ব্যবসায়ীকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। আক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু তদন্ত।
পহেলগাঁও হামলার পালটা অপারেশন সিঁদুরের পর থেকেই সোশাল মিডিয়ায় নানারকম ছবি, মিম ছড়াতে শুরু করে। কেন্দ্র ও রাজ্যের তরফে প্রত্যেককে সতর্ক করা হয়। নির্দেশিকা দিয়ে জানানো হয় কোন কোন ধরনের পোস্ট করলে শাস্তির মুখে পড়তে হতে পারে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশবিরোধী পোস্টের অভিযোগ প্রকাশ্যে আসছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাসতের চাঁপাডালি মোড় এলাকার এক মাংস বিক্রেতা একটি দেশবিরোধী ছবি পোস্ট করেন।
বিষয়টি নজরে পড়তেই মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা ওই যুবকের দোকানে চড়াও হয়। প্রথমে জোরপূর্বক দোকান বন্ধ করানো হয়। এরপর অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ছুটে যায়। কোনওক্রমে পুলিশ আক্রান্তকে উদ্ধার করে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারাসাত থানায়। এদিকে গণপিটুনিতে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!