স্টাফ রিপোর্টার: নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে শহরের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্পের আওতায় আগামী কয়েক বছরের মধ্যে ৭০ হাজার বাড়ি তৈরির সংকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর৷
বাড়িগুলিতে যাতে ভূমিকম্প-রোধের ব্যবস্থা থাকে, সে বিষয়ও নিশ্চিত করেছে সরকার৷ কারা এই প্রকল্পের আওতায় আসবে, তা ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ সারা হয়ে গিয়েছে৷ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট এই প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে৷ জানানো হয়েছে পুজোর পরই এ ব্যাপারে পুরোদস্তুর কাজ শুরু করবে সরকার৷
দু’কামরার এমন ফ্ল্যাটের জন্য প্রথম পর্যায়ে এই প্রকল্পে ৭০টি পুরসভাকে ৪৭২ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে আরও ৩৮টি পুরসভাকে ৩১ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে৷ প্রতিটি ফ্ল্যাট তৈরির খরচ ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকার কিছু বেশি৷ দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের