বাবুল হক, মালদহ: বাড়ি থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদহের বামনগোলার ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য। ওই বিজেপি কর্মীর শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের মদতে ওই বিজেপি কর্মীকে খুন করেছে তাঁর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকাছাড়া বিজেপি কর্মীর ছেলে। এদিকে, দেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
নিহত বুরন মুর্মু, মালদহের বামনগা ব্লকের মদনাবতি কয়নাদিঘির বাসিন্দা। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত তিনি। তবে তাঁর পুত্রবধূ এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দেন বলেও অভিযোগ।
[আরও পড়ুন: ১০৬ দিনের মাথায় চার্জশিট সিট, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে অভিযুক্ত পাঁচ]
তারই মাঝে রবিবার সকালে বাড়ি থেকেই বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। এদিকে, এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু এলাকাছাড়া। তাই খুনের সন্দেহ আরও প্রকট হচ্ছে স্থানীয়দের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেন এলাকাবাসীরা। সুবিচারের দাবিতে দেহ ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: জেলে বসেই ভোটে জয়, জামিন পেতেই ফুল দিয়ে মুর্শিদাবাদের কংগ্রেস নেতাকে স্বাগত জানালেন কর্মীরা]
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে