বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোট (Panchayat Election) বাকি আর মাত্র ৩ দিন। তবু থামছে না হিংসা। গুলি-বোমাবাজির অভিযোগ আসছে লাগাতার। মঙ্গলবার খবরের শিরোনামে ফের উঠে এল কোচবিহারের দিনহাটার নাম। এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হল দুই শিশু-সহ মোট চার জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ। বোমা বাঁধার সময় পরপর অন্তত ৪-৫টি বোমা ফাটে। অভিযোগ, সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন মোজফফর মিঞা নামে আরেক ব্যক্তি। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুজনই। সাত্তার মিঞার বাড়িতে থাকা দুই শিশুও জখম হয়েছে। নাম-লতিফ মিঞা ও লুৎফর মিঞা। দুজনের আঘাতই গুরুতর। চারজনই দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: ‘ভিক্ষের লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের অন্ন’, মেদিনীপুর থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের]
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধা হয়। সেগুলি বিজেপি কেনে। এবারও পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের জন্যই বোমা বাঁধছিল। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সাত্তার মিঞা তৃণমূল সমর্থক। তৃণমূলের জন্যই বোমা বাঁধছিল ওরা। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। এর আগে মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড় থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে। এমনকী, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মেদিনীপুরেও। এবার জখম হল ২ শিশুও।
[আরও পড়ুন: পরিস্থিতি অস্বাভাবিক’, বুথে ৫০:৫০ অনুপাতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ চায় হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন
-
অভয়ার মৃত্যুতে পুনর্তদন্ত, শ্মশানঘাটে কী হয়েছিল? বারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দুর