শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পঞ্চায়েত নির্বাচনী আবহে ফের রাজ্যে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ। আর তার জেরে ভাঙড়ের পর উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আইএসএফ নেতা-কর্মীদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আইএসএফের দাবি, পুলিশের অনুমতি নিয়ে চন্দ্রকোণার ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে মিছিল করে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে আইএসএফের উপর হামলা চালায়। পালটা প্রতিরোধ গড়ে তোলে তারা। তাতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শেখ আবদুল ও নাজিবুল মণ্ডল-সহ দুই আইএসএফ প্রার্থী গুরুতর জখম হন। শেখ আবদুলের হাত ভেঙে গিয়েছে। নাজিবুল মণ্ডলের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়া ১৫ জন অল্পবিস্তর জখম হন। আইএসএফের কনভেনার রাজিবুল রহমান মণ্ডল বলেন, “পুলিশের অনুমতি নিয়ে প্রচার চলছিল। গড়বেতা থেকে আসা তৃণমূলের লোকজন আমাদের উপর হামলা চালায়। তারপরই শুরু হয় সংঘর্ষ।”
[আরও পড়ুন: বিনা পয়সায় ৪০ অপারেশন, শহরে এই প্রথম অস্ত্রোপচার মেলা]
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা রাকেশ সরকার। তিনি বলেন, “আমরা প্রচারে বেরিয়েছিলাম। আইএসএফ ও সিপিএম হামলা চালায়। আমাদের লোকজন প্রতিরোধ গড়ে তোলে।” এই ঘটনার পর এলাকায় মোতায়েন চন্দ্রকোণা থানার বিশাল পুলিশবাহিনী।
[আরও পড়ুন: আচমকাই ‘নাটক’! মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?