রমণী বিশ্বাস, তেহট্ট: ভোটের (Panchayat Vote 2023) লাইনে দাঁড়িয়ে অঘটন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ভোটারের। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। নদিয়ার তেহট্টের ১৬ নম্বর বুথের ঘটনা পুনর্নির্বাচনের তাল কাটল।
বছর পঞ্চান্নর নবদ্বীপ হালদার নামে ওই ভোটার নদিয়ার তেহট্টের সিসা হালদারপাড়ার বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের দাবি, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
[আরও পড়ুন: ‘গলা কাটা হবে’, পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার]
মৃত ভোটারের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপবাবুর ভাইপো বিজেপি প্রার্থী। অভিযোগ, তাই ভোটের আগে থেকে তৃণমূল তাঁদের পরিবারের লোকজনকে হুমকি দেয়। ভোটের দিনে অশান্তিও হয়। রবিবার বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে যায় বেশ কয়েকজন। তারপর থেকে দুশ্চিন্তায় ছিলেন নবদ্বীপবাবু। তার জেরে হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলেও মনে করছেন মৃত ভোটারের দাদা।
[আরও পড়ুন: ভোটের আবহে ফের খুন মুর্শিদাবাদে! নেপথ্যে রাজনীতি না পারিবারিক গন্ডগোল?]
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি