সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁওতালি ভাষাকে বিশেষ মর্যাদা আগেই দিয়েছে রাজ্য সরকার৷ সাঁওতালি ভাষাকে বাঁচিয়ে রাখতে পঠন-পাঠন চালু থেকে মাধ্যমিকে অন্তর্ভুক্তি হয়েছে এই ভাষা৷ ভাষার বিকাশে পৃথক পরিষদও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷ ইতিমধ্যে ওড়িশায় গিয়ে রঘুনাথ মুর্মুর বাড়িতে সেই সব বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে৷
[নিত্যযাত্রীদের জন্য সুখবর, দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোতে নতুন রেক]
২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়৷ সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে। ভাষার বিকাশে অনুবাদ সাহিত্য, শিশু সাহিত্য, স্মৃতি পুরস্কার ইত্যাদি চালু হয়েছে৷ সাঁওতালি ভাষার প্রসারে অনুবাদ সাহিত্যের উপর আরও বেশি গুরুত্ব বাড়ানো হয়েছে রাজ্যের তরফে৷ আর তারই ফলস্বরূপ অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷
[বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে]
সাঁওতালি সাহিত্যের উজ্জ্বলমণি ছিলেন সাধু রামচাঁদ। আদিবাসী সমাজ সংস্কারক হিসেবেও প্রাতঃস্মরণীয় তিনি। ছয়ের দশকে অলচিকি লিপি তৈরি করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। পরে অলচিকি লিপিকে মান্যতা দেয় বামফ্রন্ট সরকার৷ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর এই ভাষাকে আরও গুরুত্ব বাড়ানো হয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷
[জার্মানির সহায়তায় ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ]
সর্বশেষ খবর
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও
-
পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?