তোলাবাজি বন্ধে কড়া অবস্থান শুভেন্দু প্রশাসনের। বারবার সেকথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সেই একই সুর শোনা গেল পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের গলায়। কেউ তাঁর নাম করে টাকা চাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিধায়কের।
রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন। আর নয়তো তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”
আরও পড়ুন:
রবিবার পানিহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রত্না দেবনাথ। তিনি বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন। আর নয়তো তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”
এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলেকে নিয়েও মুখ খোলেন রত্নাদেবী। তিনি বলেন, “যেন কোনও থ্রেট কালচার না থাকে। দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন। বাবা কখনও ছেলেকে বলেছে তোর জন্য এই সব হয়েছে, তুমি বেশি বাড়াবাড়ি না করলে এমন হত না।” বিধায়ক আরও বলেন, “কালকে নির্মল ঘোষ আমাকে নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করেছেন।” মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য আজীবন লড়ে যাবেন বলেও জানান অভয়ার মা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওয়েবসাইটে কোথায় এফআইআর কপি? ক্যামাক স্ট্রিট ইস্যুতে পুলিশকে পালটা ইমেল অভিষেকের
-
প্রতিবাদের নামে নিউ ইয়র্কে তেরঙ্গার অপমান! ‘বিরাট মূল্য চোকাতে হবে’, হুঁশিয়ারি দিল্লির
-
মুখে মদের গন্ধ? সাবধান! আরও আধুনিক ব্রেথ অ্যানালাইজার নিয়ে ময়দানে লালবাজার
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় গরহাজির ডেরেক, হাজিরা দেবেন অভিষেক?
-
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১ বছরের মধ্যে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের!