Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

সার্কিট হাউসে ঢুকতে বাধা বিজেপি সাংসদ রূপাকে, ছড়াল উত্তেজনা

রূপার বক্তব্য, বিজেপিকে ভয় পেয়েই রাজ্য সরকার এসব কাণ্ড করছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১৩:০৩

options
link
সার্কিট হাউসে ঢুকতে বাধা বিজেপি সাংসদ রূপাকে, ছড়াল উত্তেজনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ বুধবার তাঁকে মেদিনীপুর সার্কিট হাউসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন৷

রূপার দাবি, সার্কিট হাউস আগে থেকেই বুক করা হয়েছিল৷ সেখানে এদিন বিজেপির মহিলা মোর্চার বৈঠক ছিল৷ তাই সকালে কর্মীদের নিয়ে তিনি সার্কিট হাউসে ঢুকতে যান৷ তখনই তাঁকে আটকানো হয় বলে অভিযোগ৷ মেজাজ হারিয়ে সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ যদিও পুলিশের দাবি, বুকিং করা থাকলে কয়েকজনকে নিয়ে সেখানে যেতেই পারেন৷ কিন্তু তিনি অনেক বেশি লোকজন নিয়ে সার্কিট হাউসে যাচ্ছিলেন৷ সেই কারণেই তাঁকে আটকানো হয়৷ রূপার বক্তব্য, বিজেপিকে ভয় পেয়েই রাজ্য সরকার এসব কাণ্ড করছে৷ গোটা বিষয়ে অত্যন্ত বিরক্ত বিজেপি সাংসদ রূপা৷ বলেন, “প্রতিটা রাজ্যে সাংসদদের জন্য কিছু নির্দিষ্ট ব্যবস্থা থাকে৷ শুধু আমাদের রাজ্যেই কিছু নেই৷ আগে থেকে বলে রাখা সত্ত্বেও এইভাবে হেনস্তা হতে হল৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বউমার নালিশে বাড়ি থেকে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে তাড়াল শহরের নামী ক্লাব]

অন্যদিকে, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির দাবি, রূপা নাটক করছেন৷ সামান্য বিষয়কে বড় করে দেখানো হচ্ছে৷ যদিও পরে নাকি পুলিশকে একপ্রকার হুমকি দিয়েই সার্কিট হাউসে ঢোকেন রূপা৷ সেখানে বৈঠকও করেন৷

[অশালীন মন্তব্যের জেরে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লকেটের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.