স্টাফ রিপোর্টার: ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরাতে উদ্যোগী আইসিএসই বোর্ড (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন)৷ এদিন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর সেক্রেটারি জেরি অ্যরাথুন জানিয়েছেন, আপাতত ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরানোর চিন্তা-ভাবনা থাকলেও প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফেরাতে চাইছে না আইসিএসই বোর্ড৷
অন্যদিকে প্রাথমিকে পাস-ফেল ফেরাতে চায় রাজ্য সরকারও৷ তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ বৃহস্পতিবার, কাউন্সিল অব বোর্ডস অব স্কুল এডুকেশন ইন্ডিয়ার ৪৫তম সম্মেলনে হাজির হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, খুন শীঘ্রই ডিজিটাল মার্কশিট চালু করা হবে৷ প্রসঙ্গত উল্লেখ্য, মার্কশিটে জাল আটকাতে ডিজিটাল মার্কশিট তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর৷ এদিন মন্ত্রী জানান, প্রাথমিকভাবে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু করা হবে এই ডিজিটাল মার্কশিট৷
সর্বশেষ খবর
-
রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ
-
রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?
-
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
-
নাছোড় বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণও? কী জানাল হাওয়া অফিস?
-
‘বিশ্বাস ছিল ওরা পারবে’, বলছেন ভারতীয় কোচ, খালিদের ভারতকে কুর্নিশ পানামা কোচের