Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দইয়ে জ্যান্ত মাকড়শা, পচা ডাল; চাঞ্চল্য শতাব্দী এক্সপ্রেসে

আইআরসিটিসি-র কাছে গোটা বিষয়টির কারণ জানতে চেয়েছে রেল কর্তৃপক্ষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৮:৪০

options
link
দইয়ে জ্যান্ত মাকড়শা, পচা ডাল; চাঞ্চল্য শতাব্দী এক্সপ্রেসে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে চেপে সপরিবারে বাড়ি ফিরছিলেন যাত্রী কল্যাণ মৌলিক৷ বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সকলে৷ কিন্তু বোলপুর স্টেশনে ট্রেন আসতেই ঘটল বিপত্তি৷ আইআরসিটিসি কর্মীদের দিয়ে যাওয়া খাবার খুলতেই মেজাজ হারালেন কল্যাণ বাবু৷ দেখেন, দইয়ের মধ্যে একাধিক মাকড়শা! এই ঘটনাতে উত্তাল হয়ে উঠল গোটা ট্রেন৷ প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ৷

পকেটের মোটা টাকা খরচ করেই শতাব্দী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে হয়৷ তাই সেই ট্রেনে পরিষেবাটাও উন্নতমানেরই আশা করে থাকেন যাত্রীরা৷ আর সেখানেই কি না খাবারে মাকড়শা! কল্যাণ মৌলিক জানিয়েছেন, রেল কর্মীদের দেওয়া ডালও নাকি পচে গিয়েছিল৷ বর্ধমান স্টেশনে এ বিষয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন তিনি৷ কিন্তু স্টেশন কর্তৃপক্ষ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে৷ ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে৷ অবশেষে হাওড়া স্টেশনে ঢোকার আগে কমপ্লেন বুকে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ এই হাঙ্গামার জেরে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতেও বেশ খানিকটা দেরি করে৷ আইআরসিটিসি-র কাছে গোটা বিষয়টির কারণ জানতে চেয়েছে রেল কর্তৃপক্ষ৷

Advertisement

কল্যাণ ভৌমিক বলেন, “দইয়ের মধ্যে মাকড়শা দেখেই চমকে উঠেছিলাম৷ আশেপাশের মহিলারাও আতঙ্কিত হয়ে পড়েন৷ আমি না হয় দেখতে পেয়ে অভিযোগ জানাতে তৎপর হই৷ ভাবুন তো, কোনও বাচ্চা না দেখে দই খেয়ে ফেললে কী হত? প্রাণও চলে যেতে পারত তো! এর অর্থ, এত নামকরা দামি ট্রেনেও যাত্রীরা নিরাপদ নয়৷”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.