Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
SBSTC'র বাসে আগাম সিট বুকিংয়ের সুবিধা

টিকিট কেটে আগাম সিট বুকিংয়ের সুবিধা, যাত্রীদের জন্য নতুন পরিষেবা চালু SBSTC’র

কবে থেকে, কীভাবে এই সুবিধা মিলবে, জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২০, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২০, ১৫:৪৭

options
link
টিকিট কেটে আগাম সিট বুকিংয়ের সুবিধা, যাত্রীদের জন্য নতুন পরিষেবা চালু SBSTC’র zoom
Advertisement

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: করোনা আবহে যাত্রী পরিষেবা আরও ভাল করতে গুরুত্বপূ্র্ণ উদ্যোগ নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)। এবার থেকে একমাস আগেই বাসের টিকিট কেটে আসন সংরক্ষণের সুবিধা পাবেন যাত্রীরা। একেবারে দূরপাল্লার ট্রেনের মতো। রবিবার দুর্গাপুরের টার্মিনালে কিয়স্কের উদ্বোধন করেন SBSTC চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি। এই কিয়স্ক থেকেই যাত্রীরা টিকিট বুকিং থেকে আসন সংরক্ষণও করতে
পারবেন।

রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি ও এসবিএসটিসি’র ম্যানেজিং ডিরেক্টর কিরণকুমার গোদালা। জানা গিয়েছে, এসবিএসটিসি আগামী কিছুদিনের মধ্যেই ৩৪ টি স্থানে ইনফরমেশন কিয়স্ক নির্মাণ করা হবে। ইতিমধ্যে হলদিয়া, ডানকুনি, ডানলপ, কোলাঘাট, কাঁকসা, দার্জিলিং মোড়, লালগোলা ও আসানসোলে তৈরি হয়ে গিয়েছে এই কিয়স্ক। প্রতিটি কিয়স্ক নির্মাণে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। টিকিট বিক্রি ছাড়াও কিয়স্ক থেকে যাত্রাপথের বর্ণনা, সময় সারণী, টিকিটের মূল্য-সহ প্রয়োজনীয় তথ্য সরবারহ করা হবে যাত্রীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাম মন্দির নিয়ে ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট! হেনস্তার শিকার ছাত্রী, হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষও]

সংস্থার চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরি বলেন, “বর্ধমানের শক্তিগড়ে যাত্রী সুবিধার্থে একটি উন্নতমানের প্রতীক্ষালয় ও শৌচালয় নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হবে। পরিষেবার মান বাড়লে তবেই এগিয়ে যাবে এসবিএসটিসি। আমাদের লক্ষ্য, সবার মতামত নিয়ে যাত্রী পরিষেবার মান আরও উন্নত করা।” করোনা আবহে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আন্তঃজেলা যাতায়াতের জন্য সরকারি বাসই পরিবহণের একমাত্র উপায়। তাই বাসের উপর চাপ বাড়ছে। ভিড় এড়িয়ে নিরাপদে যাত্রীরা যাতে যাতায়াত করতে পারেন, তার জন্যই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই উদ্যোগ, যা বেশ প্রশংসা কুড়িয়েছে। নিশ্চিন্ত যাত্রীরাও। আগে থেকে টিকিট কেটে সিট বুক করা গেলে যাত্রা অনেক সহজ হবে বলে মনে করছেন তাঁরা। এক মাস আগে থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। ফলে তাড়াহুড়ো করতে হবে না।

[আরও পড়ুন: নামমাত্র বৃষ্টি বঙ্গে, চরমে আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘর্মাক্ত আবহে কাটবে চলতি সপ্তাহ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.